পুলিশ ও ছাত্রদল নেতা’র ডিবি পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা

সংবাদ বিভাগ: ডিবি পরিচয়ে চাঁদাবাদি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এসআই ও ছাত্রদল নেতা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে’র চন্দ্রপাড়া এলাকায় জোয়ার আসর থেকে ডিবি পরিচয়ে চাঁদা আদায় করতে গেলে জনসাধারণের হাতে ধরা পড়েন পুলিশের এস, আই ও ছাত্রদল নেতা পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন ও বরিশাল কাজী হাট থানার এস আই ( উপ পরিদর্শক) রিদোয়ান। তাদের বিরুদ্ধে প্রতারণ মামলা দায়ের করা হয় গত ২৩ ডিসেম্বর। ঐ মামলায় তাদের দুজনকে আদালতে সোপার্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। উল্লেখ্য বাবুগঞ্জের একটি ঘরে জুয়া খেলা চলছিল, বিষয়টি জানতে পেরে তারা সেখানে গিয়ে নিজেদের ডিবি পরিচয় দেয়, জুয়া খেলা অবস্থায় পাঁচ জনের টাকা ও তাদের মোবাইল ছিনিয়ে নেয়, চন্দ্রপাড়া এলাকা থেকে কে বা কারা বিমানবন্দর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন, তখন ওসি তাদের নিশ্চিত করেন এ ধরনের কোন টিম সেখানে যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকার জনসাধারণ তাদেরকে আটক করে মারধর করে এবং পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)  জাকির সিকদার ।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *