জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে জরুরি বৈঠক করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খবর আল জাজিরার।

ইরান এই বৈঠকের আহ্বান জানায়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র সরাসরি এই অবৈধ হামলায় জড়িত, যার ফলে পরিস্থিতি ভয়াবহভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

ইরানের এই দাবিকে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

গত শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কি না, এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হতে পারে, নাও হতে পারে। কেউ জানে না আমি কী করতে চাই।

ট্রাম্প আরও জানান, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন।

তবে তার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া বিবৃতিতে তারা জানায়, কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলা হয়নি।

তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিষয়টি তারা বিবেচনা করছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *