সীতাকুণ্ডে শ্রমিক দলের নেতা কে কুপিয়ে হত্যা

এস এম ইরফান (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মীর আরমান হোসেন রানা (৩৫) নামের এক শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫নং সমাজ লৌহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মীর আরমান হোসেন সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সমাজ লটকাঁতলী জামে মসজিদের সভাপতি ছিলেন।এ ব্যাপারে স্থানীয় যুবদলের সিনিয়র সহ–সভাপতি মো. নয়ন বলেন, কারা খুন করছে, তা এখনো আমরা জানতে পারি নাই। ফৌজদারহাট পুলিশ ইনচার্জ সোহেল রানা বলেন, আরমান নামে ঐ যুবকের নিহতের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান শ্রমিক দলের নেতা আরমানকে কুপিয়ে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এখনো থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।

এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী শ্রমিকদল নেতা আরমান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ হত্যাকারীদের বিচারের দাবি জানান।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *