হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে খালেদা জিয়া

সংবাদ বিভাগ:
বুধবার (৮ই জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান করেছে হিথ্রো কর্তৃপক্ষ। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়াকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। সূত্র জানিয়েছে, হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ নামক একটি প্রাইভেট চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর চিকিৎসা শুরু হবে আশা করা যাচ্ছে।
এছাড়া খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ফিসার, এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদারসহ কয়েকজন বিএনপি নেতা।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। শেখ হাসিনা সরকারের আমলে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ১৮ বার আবেদন করেছিলেন। কিন্তু হাসিনা সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মুখে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়। এরপর খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *