চাল রপ্তানি’র জন্য পাকিস্তানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিভাগ: পাকিস্তান থেকে বাংলাদেশে চাল রপ্তানির জন্য ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) এবং খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ ১৪/০১/২৫ (মঙ্গলবার) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সৈয়দ রাফিনও বশির শাহ, চেয়ারম্যান টিসিপি এবং জনাব মোঃ আব্দুল খালেক, ডিজি, ডিরেক্টরেট জেনারেল অব ফুড, বাংলাদেশ নিজ নিজ পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব জনাব শাকিল আহমেদ এবং বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাসুদুল হাসান। তারা দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য উভয় প্রতিনিধি দলকে অভিনন্দন জানান।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর হাইকমিশনার খাদ্য বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের পক্ষ থেকে উপদেষ্টাকে একটি চাল উপহার দেন।

– নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *