ছিনতাইকারীদে’র গণধোলাই

সংবাদ বিভাগ: ছিনতাইকারীদে’র গণধোলাই দিয়ে একজনের পায়ের রগ কেটে দেয়ার মত ঘটনা ঘটেছে বগুড়ায়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের হেফাজতে নিলেও বুধবারও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

আটককৃত ছিনতাইকারীরা হলেন-আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার মোস্তাকিন পালোয়ানের ছেলে রাজু পালোয়ান (৩১), একই এলাকার খোকা মিয়ার ছেলে কলম (৩০) ও চয়েন চৌকিদারের ছেলে বাঁধন (২৬)।পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে রাজু পালোয়ান ও কলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাঁধনকে নওগাঁ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। সেই সাথে আটক ছিনতাইকারীদের কাছ থেকে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোন সেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে।ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট তিলকপুর হাইস্কুল পাড়ার এমরান হোসেন জানান, তিনি তিলকপুর বটতলায় ‘এমরান অটো ব্যাটারি হাউজে’র মালিক, পাশাপাশি তিনি বিকাশের এজেন্ট। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *