জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ১ম গেজেট প্রকাশ

সংবাদ বিভাগ: জুলাই-গণঅভ্যুত্থানে-শহীদদের-গেজেট: সারা দেশে ৮৩৪ শহীদের নাম উল্লেখ করে এ গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত বুধবার প্রকাশিত ওই গেজেটে মেডিক্যাল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
শহীদ ও আহত লোকজনকে ক্ষতিপূরণ দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে শহীদদের সংখ্যা ৮৩৪ জন আর আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার।

মূলত এ গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং হতাহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এ অধিদপ্তর।

সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত ২১ ডিসেম্বর।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টে নিহত এবং আহত লোকজনের তালিকা তৈরি করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নাম প্রকাশ করে প্রথম গেজেট হয়।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *