১২ ইউনিটের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় হাজারীবাগে’র আগুন নিয়ন্ত্রণে

সংবাদ বিভাগ: শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে লাগা আগুন বিকেল ৪টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

ইতোমধ্যে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে এক প্লাটুন বিজিবি। সঙ্গে সেনাবাহিনীও রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলাদেশের খবরকে বলেন, এটি যেহেতু লেদার গোডাউন, তাই কেমিক্যাল থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। শুরুতে দুই ইউনিট গেলেও এখন ইউনিট বাড়ানো হয়েছে। মোট ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *