“শাটডাউন প্রত্যাহার, রবিবার থেকে সচল জবি”

সংবাদ বিভাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাটডাউন প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রবিবার থেকে ক্লাস চালু হবে বলে জানা যায়। সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের একটি বিজ্ঞপ্তি ঘোষণা দিলে শাটডাউন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এর আগে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনসহ শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাটডাউন প্রত্যাহারের বিষয়টি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং ১০ জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দুটি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একইসঙ্গে বানীভবন হল এবং ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে।

তবে আমাদের তৃতীয় দাবি, যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, যা এখনো পূরণ হয়নি।

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রবিবার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। বিশেষ বিবেচনায়, রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রাখার জন্য অনুরোধ করছি।

তবে, তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা দিলে ফের কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *