এক সপ্তাহে’র মধ্যে হয়রানিমূলক আড়াই হাজার মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা

সংবাদ বিভাগ; আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াই হাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’
আগামী সাত দিনের মধ্যে আড়াই হাজারের বেশি গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক হামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক আড়াই হাজারের বেশি মামলা শনাক্ত করতে পেরেছি। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত‍্যাহার করতে পারব বলে আশা করছি। ২৫টি জেলায় এসব মামলা হয়েছে।’

সাইবার নিরাপত্তা আইনে যে মামলাগুলো হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, ‘এরই মধ্যে অনেক মামলা প্রত‍্যাহার করা হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।’

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *