“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি”

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— ইমরান হোসেন (২২), আনতা মীম (২১), আশাফ উদ্দিন বাবু (২২), আসিফ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪), মাসুদ (২৪) ও আল আমিন (২৪)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত আল আমিন ঢামেকে সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা হয়। এ বিষয়ে জবাবদিহিতা চাইতে কার্যালয়ে এলে তখন তারা আমাদেরকে প্রতিহত করতে নাইম নামের একজন লোককে পাঠায়। সে এসে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো ট্যাগ দেয়। তখন আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকক্ষণ পর আমরা পরিবেশ শান্ত করি ।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *