সংবাদ বিভাগ: গাজীপুরের ডিসি অফিসের সামনে রাজবাড়ী এলাকায় বৈষম্য বিরধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে।
শনিবার(০৮-০২-২০২৫) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছে মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। তার ডান হাতে গুলি লেগেছে।
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার চিকিৎসা চলছে।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি (অপরাধ,উত্তর) জিয়াজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।
আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…


