টিসিবি’র পণ্য কিনতে স্মার্ট ফ্যামিলি কার্ড ধারীদে’র বিশেষ সুবিধা?

সংবাদ বিভাগ: রোববার (৯ ফেব্রুয়ারি) টিসিবি থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সোমবার ১০/০২/২০২৫ ইং থেকে এ কার্যক্রম শুরু করা হবে।

টিসিবির জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি চলমান রয়েছে। পাশাপা‌শি সাধারণ ভোক্তার কা‌ছে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হ‌বে। এর মধ্যে রয়েছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।

যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে (১০ ফেব্রুয়ারি) থেকে।

একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ১ কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে বলে জানিয়েছে টিসিবি কর্তৃপক্ষ।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *