বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক তানজিমের জনপ্রিয় উপন্যাস “মুয়াযযিন”।

অমর একুশে বইমেলা ২০২৫ পাঠকের ভীড়ে জমে উঠেছে। নতুন নতুন লেখকদের পাশাপাশি প্রবীণ এবং মধ্যম ঘরনার লেখকদেরও বইমেলাকে কেন্দ্র করে নতুন বই প্রকাশিত হয়েছে। তেমনি বইমেলা ২০২৫ উপলক্ষে স্বাধীনতার ৫৩ বছরে স্বৈরাচারের ইতিহাস ধামাচাপা দেওয়ার ফলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস এতদিন বাঙালী জানতে পারেনি। লেখক তানজিম তানিম তা জানানোর জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বই লিখেছেন ” মুয়াযযিন”।

লেখক তানজিম বলেছেন, গত পলাতক স্বৈরাচার মুজিব্বাদ চর্চা করিয়ে বাঙালীকে একাত্তরের সঠিক ইতিহাস জানা থেকে দূরে রেখেছে। তাই তিনি রোমান্টিক থ্রিলার এবং জুলাই কেন্দ্রিক গল্প,উপন্যাস লেখার পরিবর্তে মুক্তিযুদ্ধকে নিয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করে সেটা দীর্ঘ প্রচেষ্টার পর পাঠকের সামনে উপন্যাস হিসেবে তুলে ধরেছেন।

বইটি প্রকাশ করেছে বইবাজার প্রকাশনী৷ প্রকাশক জানিয়েছেন, বইটি পাওয়া যাবে বইমেলার “বইবাজার প্রকাশনীর স্টলে”। তাছাড়া রকমারিতেও পেয়ে যাবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের এই বইটি৷

  • Related Posts

    রমজানের কারণে বইমেলা পেছানোর দাবি প্রকাশকদের

    ভেতরের খবর নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ‘অমর একুশে বইমেলা–২০২৬’ ঈদুল ফিতরের পর নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দেশের প্রকাশকরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন…

    সম্পর্ক এবং ম্যানিপুলেশন

    আপনি নিজের মন দিয়ে ভালোবাসছেন, প্রিয় মানুষটিকে সবটুকু দিয়ে যাচ্ছেন। কিন্তু একসময় খেয়াল করলেন, সব সিদ্ধান্ত যেন তার হাতেই চলে যাচ্ছে। আপনার হাসি, আপনার কষ্ট, এমনকি আপনার ভবিষ্যৎ, আপনি কার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *