“আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইওয়াসাওয়া”

সংবাদ বিভাগ: আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ।

সোমবার (৩ মার্চ) তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

নতুন প্রেসিডেন্ট ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। এর আগে তিনি টোকিও ইউনির্ভাসিটিতে আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যাপনা করতেন।

নেদারল্যান্ডের হেগভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই আদালত।

গত বছরের জুলাইয়ে আইসিজে ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে রায় দিয়ে জানায়, যত দ্রুত সম্ভব ইসরায়েলকে ফিলিস্তিনি এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। যদিও ইসরায়েল এসব ফিলিস্তিনি এলাকাকে তাদের নিজেদের বলে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যাখ্যান করে।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *