“নাটোরের আরেক মেধাবী তামান্নার পড়াশোনার দায়িত্ব নিলেন বিএনপি নেতা”

বিভাগ: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামের রিকশাচালক শহিদুল ইসলাম ও গৃহিণী তাসলিমা বেগম দম্পতির বড় মেয়ে। মেধাবী তামান্না আক্তার ঊর্মি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে এবং পরবর্তী সময়ে খরচ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঊর্মি ও তার বাবা-মা।ঊর্মি দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে পরীক্ষায় জিপিএ ৫ এবং এইচএসসিতে নবাব সিরাজ-উদ- দ্দৌলা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এমন খবর জানতে পেরে ভর্তির ও পড়াশোনা’র যাবতীয় দায়িত্ব নিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। সোমবার বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে গিয়ে ঊর্মির হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নাটোরের অতি পরিচিত (গরিবের চিকিৎসক হিসেবে) জনাব ডক্টর আবুল কালাম আজাদ,দিঘাপতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কালাম।

ঊর্মি বলেন, ডেন্টাল কলেজে চান্স পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে ভর্তি নিয়ে শঙ্কায় ছিলাম।এখন ভর্তির ব্যবস্থা হয়েছে আমি অনেক খুশি।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *