“৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত”

সংবাদ বিভাগ: ২২/০৪/২০২৫ ইং)ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এক বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, সোমবার আইডিইবি’র আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন এবং সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবীরুল ইসলামের সঙ্গে সচিবালয়ে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন মো. হাবিবুর রহমান, লিমন হাসান, মাশরাফি বিন মাফি, জুবায়ের পাটোয়ারী, রহমত উল আলম শিহাব, আশরাফুল ইসলাম মিশান, রমজান আলী, সাব্বির আহমেদ ও শিহাবুল ইসলাম শিহাব।

আলোচনায় শিক্ষা সচিব জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আদালত তা স্থগিত করেন। একই সঙ্গে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেকনিক্যাল অধ্যক্ষকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আইডিইবি এবং শিক্ষার্থী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি বাস্তবায়ন করা হবে।

আগামী ২৭ এপ্রিল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনে বিষয়টি তুলে ধরা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ প্রেক্ষিতে সচিব শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত রাখার আহ্বান জানান।

এই আহ্বান বিবেচনায় সোমবার সন্ধ্যায় আইডিইবি ভবনে আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও নেতৃবৃন্দের সঙ্গে পর্যালোচনা শেষে আন্দোলনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *