“বড়াইগ্রামে পুকুর খননে পাঁচ লাখ টাকা জরিমানা”

সংবাদ বিভাগ: রাজশাহী:নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে তিন ফসলী জমিতে পুকুর খননের অভিযোগে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এদিকে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের সহায়তায় পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক জহুরুল ইসলাম ও নিউ কুমিল্লা বেকারীর মালিক কামাল হোসেন এবং রয়না মোড়ের রাবেয়া বেকারীর মালিক আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এসব জরিমানা করেন।

এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের মাঠকর্মী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *