মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

সংবাদ বিভাগ: রাজশাহী :আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ হবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন। এ ছাড়া দেশের সব বিভাগ, মহানগর ও জেলায় শ্রমিক দল নিজ নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে সভাপতিত্বে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথ সভায় দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, পহেলা মে সরকারি ছুটির দিন, আমরা আশা করছি সমাবেশের কারণে দুর্ভোগ সৃষ্টি হবে না। শ্রমিক সমাবেশ কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আমারা আলোচনা করেছি। আমরা আন্তরিকভাবে আশা করছি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারবো। বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।

তিনি আরও বলেন, মহান মে দিবসের প্রধান দাবি ছিল দৈনিক ৮ ঘণ্টা কাজ। কিন্তু আজও সব শ্রমিক ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে তা বলা যায় না।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *