“ঈদের ছুটি টানা ১০ দিন, দুই শনিবার অফিস খোলা”

সংবাদ বিভাগ: রাজশাহী: আসন্ন ঈদুল আজহা আগে দুটি শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল আজহার ছুটি একটানা ১০ দিন থাকবে। সরকারি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ঈদের আগে দুটি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগে ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন, মোট ছয় দিন। এবার ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির বিনিময়ে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা অফিস করবেন। ফলে ১১ ও ১২ জুনের অতিরিক্ত ছুটি এবং পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি উপভোগ করা যাবে।

প্রেস সচিব আরও বলেন, যেহেতু ব্যাংকসমূহ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়, তাই ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৭ ও ২৪ মে এই দুটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *