দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

ভেতরের খবর নিউজ ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। সোমবার (১২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ৭ মে তাকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদানকারী পাবনা জেলার এই কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পিরোজপুর, ফেনী, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতিসংঘের মিশনে সুদান, ইতালি, আইভরিকোস্ট ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ছিবগাত উল্লাহ সিআইডি সদর দপ্তরে অফিসারদের সাথে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি বলেন, ‘সিআইডি বাংলাদেশের অপরাধ তদন্তের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং এর তদন্তের মান স্টেট অফ দ্যা আর্ট পর্যায়ে পৌঁছাতে হবে।’

এছাড়া, তিনি দীর্ঘকালীন মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে জনগণের সুবিচার নিশ্চিত হয়।

  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *