“সাবেক এমপি ফারুক চৌধুরীর দেহরক্ষী গ্রেফতার”

সংবাদ বিভাগ: রাজশাহী :রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর অঘোষিত ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিত কাউসার আহমেদ বাবু ওরফে বিডিআর বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।

গ্রেপ্তার বাবু রাজশাহীর তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন।

বাবু এক সময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এরপর তিনি চাকরিচ্যুত হন। চাকরি হারিয়ে এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।

অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে অঘোষিত ‘দেহরক্ষী’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকতো। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘দেহরক্ষী’ হিসেবেই পরিচিত ছিলেন।

তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বাবু রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ফারুক চৌধুরীর গানম্যান বা দেহরক্ষী ছিলেন কিনা, তা জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাবুর আগ্নায়াস্ত্র ব্যবহারের বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *