“পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন “

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এর নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে, প্রতিবাদ ও মানববন্ধন করেছে বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বনপাড়া পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ও বাজার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে বাজার এলাকায় স্বল্প সময়ের মধ্যে যে উন্নয়ন হয়েছে বিগত ১৫ বছরে এমন উন্নয়ন হয়নি। বক্তার আরো বলেন, স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৫ বছরের লুটপাটের পর এমন উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করার জন্য কিছু সুবিধাবাদী কুচক্রী মহল পৌর প্রশাসকের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম
মানববন্ধনে হুশিয়ারী দি বলেন, এ বাজার আমাদের, কোন অপশক্তি এই চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্যাবসায়ী মোঃ সুরুজ আলী, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইব্রাহীম হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ এবং পৌর এলাকার সকল স্তরের সংগ্রামী জনতা।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *