ছেলের হাতে ‘মা’ খুন হওয়ার অভিযোগ

রাজধানীর রুপনগর থানার আরামবাগ আবাসিক এলাকায় ছেলের হাতে খুন হয়েছেন মা। বুধবার (২৮ মে) রাত ১১ টা থেকে ১২ টার মধ্যে এ ঘটনা ঘটে।

ছেলে মো. রোমান (২৮) মা রাশেদা খাতুন হিরন (৫০) পারিবারিক কলহের জের ধরে ধারালো চাকু দিয়ে গলায় গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন মা রাশেদা।

রূপনগর থানাধীন একটি মিল্ক ভিটা দুগ্ধ প্রতিষ্ঠানে কাজ করেন রাশেদা খাতুন। স্বামী মনিরুজ্জামান দিপু। এই হত্যাকাণ্ডে ছেলে রোমানকে রূপনগর থানায় আটক করে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের পর্যবেক্ষণ করার পর ময়নাতদন্ত রিপোর্টের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠাবে বলে জানিয়েছেন।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *