ভেতরের খবর নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এর ফলে নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে এবং জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে ।
আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…


