“নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৬ ঘণ্টা পর আবির হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মাথা থেতলানো মরদেহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবির হোসেন বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিখোঁজের স্বজনরা জানান, বিকাল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এক পর্যায়ে রাত ৮টার দিকে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন বনলতা মসলা মিলের ফাঁকা মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তার পাশেই ঘাসের উপর রক্ত পড়ে থাকতেও দেখা যায়। এরপর আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোয়া ৯টার দিকে তার অদূরেই ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ইট বা ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেতলে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। ভারী কোনো বস্তু দিয়ে মাথা থেতলে তাকে হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *