ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোরের বড়াইগ্রামে ১৬ জুলাই শহীদ দিবস’ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।তিনি আরো বলেন, আহম্মেদপুর সরকারি অনার্স কলেজে ছাত্রদের আন্দোলন চলাকালীন সময়ে আমি তাদের সহযোগিতা করেছি এবং যাদের সহযোগিতা করেছি তারাও আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। বাংলাদেশের সকল ছাত্র, শিক্ষক, সাংবাদিক, কৃষক -শ্রমিক, সংগ্রামী জনতা, এবং সংগ্রামী যোদ্ধাদের অভিনন্দন জানান এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “১৬ জুলাই শহীদ দিবস ” আমাদের গণতান্ত্রিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের এই দিনে স্বৈরাচারি শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন,তারা সকলে শহীদ হয়েছেন বলে চিরস্মরণীয় হয়ে থাকবে । তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মকে সেই গৌরবময় ইতিহাস জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা বয়াত রেজা ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন,
জেলা জামায়াতের সহ-সম্পাদক ও নাটোর-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা।
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহামুদুল হাসান মেমন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।