“গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নাটোরে মৌন মিছিল “

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে নটোর আলাইপুরের উপশহর এলাকা থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে উপশহর মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ
যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, এবং জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দিন নাসিম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
উক্ত মৌন মিছিলে বিএনপির নেতারা বলেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা। এ শহীদদের স্মরণ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ। দেশের বর্তমান স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।”

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *