এক দিনে দেশজুড়ে ১,৭৫২ জন গ্রেপ্তারঃ পুলিশের বড় সাফল্য

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):২৪ জুলাই ২০২৫
সারা দেশে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে এক দিনে ১,৭৫২ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত রয়েছে ১,০৮৯ জন, বাকিরা গ্রেপ্তার হয়েছে অন্যান্য অপরাধের অভিযোগে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান চলাকালে বিদেশি পিস্তল, কার্তুজ, গুলি ও ককটেলসহ নানা ধরনের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এসব সামগ্রী বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল।

পুলিশের একাধিক ইউনিট এ অভিযানে অংশ নেয়। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *