“শেখ হাসিনার কণ্ঠেই মৃত্যুর বার্তা? ফাঁস ফোনালাপে চমকে উঠেছে দেশ!”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি ফাঁস হওয়া ফোনালাপের বরাত দিয়ে দাবি করেছে, ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ’ দিয়েছিলেন এবং ‘যেখানেই পাওয়া যায়, সেখানেই গুলি চালাতে’ বলেছিলেন।

আল জাজিরার মতে, এই ফোনালাপ জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) ১৮ জুলাই রেকর্ড করে। হাসিনাকে তার এক ঘনিষ্ঠ সহযোগী ও পরবর্তীতে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস-এর সঙ্গে কথোপকথনে দেখা যায়, যেখানে তিনি হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন।

আন্দোলনের সময় গুলিবর্ষণের অভিযোগ নাকচ করলেও চিকিৎসকরা জানান, ছাত্রদের শরীরে পাওয়া গুলিগুলো বড় এবং ‘লিথ্যাল’। একাধিক মেডিকেল সূত্র জানায়, পুলিশের চাপের মুখে রিপোর্ট বদলেরও চেষ্টা করা হয়েছে।

আল জাজিরা আরও জানায়, রেকর্ডিংগুলো ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং কোনো এআই সম্পাদনার প্রমাণ মেলেনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) বলছে, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে এবং শুনানি শুরু হবে আগস্টে।

আওয়ামী লীগ এক বিবৃতিতে এসব ফোনালাপকে ‘ভুয়া’ ও ‘সম্পাদিত’ বলে দাবি করেছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *