ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):২৫ জুলাই ২০২৫ দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সর্বশেষ রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩৩ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং দেড় শতাধিক আহত হওয়ার ঘটনায় সেই প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে।
ঘটনার পর সরকার ও প্রশাসনের প্রতিক্রিয়া ছিল সমন্বয়হীন ও বিভ্রান্তিকর। পরীক্ষার সময়সূচি, চিকিৎসা ব্যবস্থা, হতাহতদের তথ্যপ্রকাশ—সবকিছুতেই ছিল অগোছালো অবস্থা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসায় ‘প্রটোকল’ নিয়ে সরকারি উপদেষ্টাদের উপস্থিতি চিকিৎসায় বাধা তৈরি করে। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং প্রধান উপদেষ্টার ‘স্বজনপ্রীতির’ অভিযোগ সরকারকে আরও চাপে ফেলে।
বিশ্লেষকরা বলছেন, সরকার সংকট মোকাবিলায় প্রস্তুত নয়—এই দুর্ঘটনা তা ফের প্রমাণ করল। জনগণের আস্থা নেমে এসেছে নতুন এক নিম্নসীমায়।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।