নতুন রাজনৈতিক ১৪৪ দল: নিবন্ধনের শর্ত পূরণে শেষ সময় ৩ আগস্ট

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নিবন্ধন পেতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোর জন্য শর্ত পূরণের শেষ সময় আগামী রোববার (৩ আগস্ট)। ওইদিন বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, গত ২২ জুন পর্যন্ত ১৪৪টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। তাই দলগুলোকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৩ আগস্ট।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে একটি দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি এবং অন্তত ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দাখিল করাও বাধ্যতামূলক। এর বাইরে, যদি কোনো দলের প্রার্থী পূর্বে সংসদ সদস্য থাকেন বা গত নির্বাচনে জাতীয় পর্যায়ে ৫ শতাংশ ভোট পেয়ে থাকেন, সেক্ষেত্রেও দলটি নিবন্ধনের যোগ্য হিসেবে বিবেচিত হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন প্রাথমিকভাবে যাচাই করে কমিশন। এরপর প্রয়োজনীয় তথ্য সরেজমিন তদন্ত শেষে যাচাই-বাছাই সম্পন্ন করা হয় এবং আপত্তি ও দাবি জানাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপত্তি এলে শুনানি শেষে তা নিষ্পত্তি করে ইসি। আপত্তি না থাকলে দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হওয়ার পর এখন পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণ না করা, নিয়ম লঙ্ঘন এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়। এগুলো হলো— জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। পরে আদালতের নির্দেশে জামায়াত ও জাগপার নিবন্ধন ফেরত দিলেও নির্বাচন কমিশন কেবল জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *