প্রতিশোধের রাজনীতি চায় না জনগণ: তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বাংলাদেশের মানুষ বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি আর চায় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে রাজনৈতিক দলগুলোর কাছে এখন জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।

আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেছে সংগঠনটি।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।’ তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘কথামালার রাজনীতি নয়, চলুন, আমরা শুরু করি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।’
তরুণ প্রজন্মের উদ্দেশে তারেক বলেন, ‘তোমরাসহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী, যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে, তোমাদের সেই ভূমিকা পালন করতে হবে, সেটি জ্ঞানে-বিজ্ঞানে হোক, শিক্ষা-দীক্ষায় হোক, মেধা-মননে হোক, নিজেদের গড়ে তুলতে হবে। শুধু নিজেদের গড়ে তুললে চলবে না। নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধে মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি, কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি। মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি।’

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *