ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নেবে। সোমবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন তিনি নিজে, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। অন্তর্বর্তী সরকার আয়োজিত এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।