“সিলেটের সাদা পাথর উত্তোলনে হুমকির মুখে পরিবেশ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটের সাদা পাথর এক সময় ছিল পাহাড়, নদী আর নুড়ি পাথরের স্বর্গরাজ্য। পাহাড়ি ঝরনা থেকে ভেসে আসা জলে স্বচ্ছ নদীর টানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর থাকত এলাকা। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। লাগামহীন পাথর উত্তোলন কার্যক্রমে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ, বিলীন হচ্ছে নদীর তলদেশের জীববৈচিত্র্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত শ্রমিক শাবল ও ঝুড়ি নিয়ে নদীর বালু ও পাথর তুলতে ব্যস্ত থাকে। এসব পাথর ট্রাকযোগে বিভিন্ন জায়গায় পাচার হয়। দীর্ঘদিন ধরে এমন উত্তোলনের ফলে নদীর গভীরতা ও প্রস্থ কমে গেছে, শুকিয়ে যাচ্ছে পানির ধারা। শুষ্ক মৌসুমে নদীর বুকে শুধু ধুলোবালির স্তূপ দেখা যায়।

নেটিজেন্টরা বলছেন,অপরিকল্পিত ও অতিরিক্ত পাথর উত্তোলন শুধু নদীর প্রাণহানি ঘটাচ্ছে না, বরং স্থানীয় জীব-জীবিকা এবং পর্যটন শিল্পকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে নিয়ন্ত্রণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিবেশবিদরা সতর্ক করে দিয়েছেন—যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে সাদা পাথর তার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য চিরতরে হারিয়ে ফেলবে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *