ভেতের খবর নিউজ ডেক্স : জাতীয়করণসহ বেতনের সঙ্গে ৪৫ শতাংশ বাড়ি ভাতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার কিছু পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা যোগ দেন।
সমাবেশের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা পান। এছাড়া সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবিও তাদের।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত জাতীয়করণ ও বৈষম্য দূর না হলে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।