“হোটেলের খাবার বিল চাওয়ায় দোকানদারকে গুলি।”

ভেতারের খবর নিউজ ডেক্সঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপ মিয়া হোটেলে নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম বিল ও আগের বকেয়া চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ কোমর থেকে পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। আহত অসীমকে উদ্ধার করতে গেলে নারী কর্মচারী সেলিনাকেও লক্ষ্য করে গুলি চালানো হয়।

স্থানীয়রা আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অসীমকে ভর্তি রাখেন এবং সেলিনা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিনু জানান, অসীমের কোমরের নিচে ও অণ্ডকোষে গুলির আঘাত রয়েছে এবং তার অবস্থা গুরুতর।

ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গোলাপকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। ওসি তাজউদ্দিন খন্দকার জানান, ব্যবহৃত অস্ত্রের ধরন ও গোলাপের রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, গোলাপ দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ব্যবসা ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বছর তিনেক আগে টাকা চুরির অভিযোগে তাকে ওই বাসা থেকে বের করে দেওয়া হলেও সরকার পতনের পরও প্রকাশ্যে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *