“মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট: অ্যাটর্নি জেনারেল”

ভেতরের খবর নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেওয়া রায়কে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তাঁর দাবি, এ রায়ের ফলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৩ আগস্ট) আপিল শুনানিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, “রায় দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের রাজনৈতিক অবস্থান ছিল।” প্রধান বিচারপতি যখন জানতে চান, রাষ্ট্রপক্ষ কেন মামলাটির দ্রুত নিষ্পত্তি চাচ্ছে, জবাবে তিনি উল্লেখ করেন— রায় কার্যকর থাকায় যাচাই-বাছাই প্রক্রিয়া থমকে আছে।

এর আগে, সরকার মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছিল। এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে হাইকোর্ট গেজেট ও সংশ্লিষ্ট আইনের ধারা অবৈধ ঘোষণা করে রায় দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *