“প্রতিবন্ধী নারীকে ধর্ষণ , ১৩ দিন পর মামলা”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):যশোরের চৌগাছায় এক শারীরিকভাবে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার ১৩ দিন পর বুধবার (১৩ আগস্ট) রাতে চৌগাছা থানায় মামলা করেন ভুক্তভোগী।

মামলার আসামি হলেন—সুখপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে সফির উদ্দীন (৪০) ও বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)। ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বী ও হতদরিদ্র পরিবারের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ১ আগস্ট দুপুরে বাবলু প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে সফির উদ্দীনের বাড়িতে নিয়ে যান। সেখানে সফির উদ্দীন বাবলুর সহায়তায় জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুসন্তানসহ ওই নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর আসামিরা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে সালিসের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। কিন্তু সমঝোতা না হওয়ায় বিষয়টি জানাজানি হলে পুলিশের তৎপরতায় মামলা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। পুলিশ দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছে। আশা করি ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন।

 

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *