ভোর রাতে নীলা মার্কেট গরম গরম হাঁসের মাংস খেতে যাই, ওখানে বন্ধ পেলে গুলশানের ওয়েস্টিনে চলে যাই : আসিফ মাহমুদ

ভেতরের খবর নিউজ ডেক্স : স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, গভীর রাত বা ভোরে কাজ শেষ হলে তিনি প্রায়ই ৩০০ ফুট এলাকার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। তবে যদি মার্কেট বন্ধ থাকে, তখন তার গন্তব্য হয় গুলশানের ওয়েস্টিন হোটেল।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নটি আসে সম্প্রতি গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তা থেকে। ওই ভিডিওতে অপু দাবি করেন, চাঁদার টাকা নেওয়ার দিন তার গুলশানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা হয়েছিল।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, ওই দিন তিনি এলাকায় গিয়েছিলেন কি না, তা তার মনে নেই। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, “হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলা হয়, সেটা কতটুকু বিশ্বাসযোগ্য?”

চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, “আমার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। এখনো কেউ প্রমাণ দেখাতে পারেনি। বরং শোনা যাচ্ছে, এই সাক্ষাৎকার রাজনৈতিক নেতার বাসায় জোর করে নেওয়া হয়েছে—যা গুরুতর এবং বিশ্বাসযোগ্য অভিযোগ।”

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা এসব বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *