“বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনের দাবিতে ঢাকায় মানববন্ধন”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনের দাবিতে ঢাকায় মানববন্ধন

বড়াইগ্রাম উপজেলা সমিতি ও ঢাকাস্থ বনপাড়া পৌর কল্যাণ সমিতির আয়োজনে রাজধানীর কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি হিসেবে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ককে দ্রুত চার লেনে উন্নীত করার আহ্বান জানানো হয় এ কর্মসূচিতে।

বক্তারা বলেন, প্রতিদিন হাজারো যানবাহন চলাচলকারী এই মহাসড়কটির সংকীর্ণতা ও যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে বহু প্রাণহানি ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও নিরাপদ যাতায়াতের স্বার্থে এ সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি।

মানববন্ধনে সংশ্লিষ্ট দপ্তর ও সড়ক বিভাগকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, মহাসড়কটি আধুনিকায়ন করা হলে দুর্ঘটনা কমবে, নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *