ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. আবু তালেব (৫৩)। তিনি উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আবু তালেব নিজের ধানক্ষেতে সার দিচ্ছিলেন। হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত আবু তালেব পেশায় কৃষক ছিলেন এবং দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আবু তালেব পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।