“ওহাইট হাউজে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক আরম্ভ”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ওভাল অফিসে শুরু হয় এই বৈঠক।

দুই নেতা স্পষ্ট জানিয়েছেন—রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে যৌথ আলোচনা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে হোয়াইট হাউসে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।

এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধে আশার আলো জ্বালিয়েছে আলোচনাটি।

তবে ট্রাম্পের শর্ত স্পষ্ট—যুদ্ধের অবসান চাইলে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে হবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ক্রিমিয়া আর ইউক্রেন ফিরে পাবে না; কারণ সেটি অনেক আগেই রাশিয়া দখল করেছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *