“বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কার্যক্রম”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাম্প্রতিক সময়ে জনস্বার্থে বেশ কয়েকটি কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

প্রতি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্ধারিত সিডিউল অনুযায়ী নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

দেশীয় মৎস্য সংরক্ষণে জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া চলমান এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে, জোয়ারী ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন আফরোজা বেগমের পরিবার আর্থিক সংকটে পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়ে সহযোগিতা করা হয়।

সামাজিক দায়িত্ব ও উন্নয়নমূলক এসব কার্যক্রমে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও প্রশংসার সাড়া পড়েছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *