“সরকারি কর্মচারীদের অনুদান বৃদ্ধি পেল।”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সরকারি কর্মচারীদের জন্য প্রদত্ত অনুদানের হার পুনঃনির্ধারণ করেছে সরকার। কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী:

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২ লাখ টাকা থেকে বেড়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।

দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।

যৌথ বিমার এককালীন অনুদান ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা অনুদান ২ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ও নিজস্ব রিসোর্সের মধ্যে এই ব্যয় নির্বাহ করতে হবে এবং অতিরিক্ত বরাদ্দের দাবি করা যাবে না। এছাড়া, প্রাপ্যতা নিশ্চিত করে অনুদান প্রদান করতে হবে এবং এ সংক্রান্ত সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

–ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *