“মেহেরপুরে কাজিপুর সীমান্তে পতাকা বৈঠক পর ৩৯ জন ফেরত পেল বাংলাদেশ।”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে শিশু, নারী–পুরুষসহ ৩৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই কার্যক্রম আজ মঙ্গলবার বেলা ২টার দিকে গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত যাওয়া বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে ভারতীয় পুলিশ তাদের আটক করে স্থানীয় কারাগারে পাঠায়। দীর্ঘ কারাভোগ শেষে আজকের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের ফেরত দিয়েছে।

বিজিবি কাজিপুর ক্যাম্পের কর্মকর্তারা জানান, ভারত থেকে আসা বাংলাদেশিরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, যার মধ্যে রয়েছে ফরিদপুর, ঠাকুরগাঁও, মাদারীপুর, খুলনা, দিনাজপুর, রংপুর, যশোর, লালমনিরহাট, রাজবাড়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, নওগাঁ, ঢাকা ও কুড়িগ্রাম।

বিজিবি আরও জানিয়েছে, এদের তথ্য যাচাই-বাছাই শেষে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, “বিজিবি তাদের থানায় সোপর্দ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

— ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *