“১৪ দিনের কানাডা সফরে যাচ্ছেন সিইসি নাসির উদ্দিন”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন। আগামী ২৬ আগস্ট তিনি প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, ইসি সচিব আখতার আহমেদ বর্তমানে জাপান সফরে আছেন। রবিবার (১৭ আগস্ট) তিনি সেখানে ভোটার কার্যক্রম পরিদর্শনে যান এবং ২৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *