ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। বুধবার (২০ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি ফরম, তবে জমা পড়েনি ১৪৯টি।
এছাড়া হল সংসদের ১৮টি হলে জমা হয়েছে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র। এর বিপরীতে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি ফরম, কিন্তু জমা পড়েনি ৩১৮টি।
হলভিত্তিক মনোনয়নপত্র জমার চিত্র:
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৭০টি
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৩১টি
সলিমুল্লাহ মুসলিম হল: ৬২টি
জগন্নাথ হল: ৫৯টি
ফজলুল হক মুসলিম হল: ৬৫টি
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৮১টি
রোকেয়া হল: ৪৫টি
সূর্যসেন হল: ৭৯টি
হাজী মুহম্মদ মুহসীন হল: ৬৫টি
শামসুন নাহার হল: ৩৬টি
কবি জসীম উদ্দীন হল: ৭০টি
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৮টি
শেখ মুজিবুর রহমান হল: ৬৮টি
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩৬টি
অমর একুশে হল: ৮১টি
কবি সুফিয়া কামাল হল: ৪০টি
বিজয় একাত্তর হল: ৭৬টি
স্যার এ এফ রহমান হল: ৬৭টি
এদিন ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডাকসু ফর চেঞ্জ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, ডিইউ ফার্স্ট, প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১-অদম্য ২৪, ইসলামী ছাত্র আন্দোলনসহ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য।