“স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভার আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার রাজাপুর বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, বর্তমান দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল নির্বাচনকে নষ্ট করার ষড়যন্ত্র করছে, যা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন আহ্বায়ক কমিটি অক্লান্ত পরিশ্রম করে নাটোর জেলা বিএনপিকে সুসংগঠিত করছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে নাটোরের চারটি আসনেই ধানের শীষ বিজয়ী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। তিনি বলেন, গত ১৫ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা রেখেছি। দুর্দিনে থেকেছি, আগামীতেও থাকব। আমাদের অবদানকে বিএনপির নীতি নির্ধারকরা অবশ্যই মূল্যায়ন করবেন বলে আশা করি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। তিনি বলেন, ২০১৮ সালে নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করি আগামীতেও দল আমাকে মনোনয়ন দেবে এবং এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেবে।

জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের কর্মীরা নিষ্ঠার সঙ্গে বিএনপিকে শক্তিশালী করছে। নাটোর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন
জেলা বিএনপির সদস্য এডভোকেট শরীফুল হক মুক্তা, এডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, প্রভাষক আব্দুল আলীম, আব্দুস সালাম মোল্লা ও বনপাড়া শহর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম।

সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহানূর খলিফা শাহীন ও বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান (মেমন)।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *