“শাহবাগে বিক্ষোভ – ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: “শোকজ নয়, বহিষ্কার চাই” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে তাঁর ছবিতে জুতা নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

সংগঠনের নেতাদের অভিযোগ, ফজলুর রহমান সম্প্রতি পাঁচ আগস্টের শক্তিকে ‘কালো শক্তি’ এবং জুলাই গণ–অভ্যুত্থানের সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তাঁরা এই বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভে দেওয়া স্লোগান গুলো ছিলো..

“আর করিস না শেখ শেখ, দেশটার দিকে চাইয়া দেখ”

“আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান”

“মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”

“শোকজ না বহিষ্কার, বহিষ্কার বহিষ্কার”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন,

“এক বছরেও আহতদের চিকিৎসা, সংস্কার ও বিচার নিশ্চিত করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আর ফজলুর রহমানকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।”

 

সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম অভিযোগ করেন,
“আওয়ামী লীগের দোসররা বিএনপির ভেতর ঢুকে জুলাই গণ–অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। বিএনপিকে অবিলম্বে ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।”

মুখপাত্র সিনথিয়া জাহিন হুঁশিয়ারি দিয়ে বলেন,
“ছাত্র–জনতা শোকজের নাটক মেনে নেবে না। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ছাত্র–জনতা বিএনপিকে দাবি মানতে বাধ্য করবে।”

আরও উপস্থিত যারা বক্তব্য পেশ করেছেন ফারিয়া রহমান, কামরুল হাসান, মাকসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আল ফায়েজ ও জুলাই আহত মাসুদ রানা প্রমুখ।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *